সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাজস্থানে বৃষ্টিপাতে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিপাতের জেরে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বৃষ্টির জেরে রাজ্যটির বহু স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার থেকে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের মধ্যে রাজস্থানের বিভিন্ন অংশে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন। প্রবল বৃষ্টিতে রাজ্যটির জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তায় পানি জমে গেছে।

এছাড়া বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার পর সোমবার জয়পুর, জয়পুর গ্রামীণ এলাকা, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আবহাওয়া দপ্তর রোববার আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

এদিকে জয়পুরের উপচে পড়া কানোটা বাঁধে ডুবে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হলেও রোববার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও, ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডেকেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘রাজ্যে ভারী বৃষ্টিপাতের বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আজ আমি বৈঠক করেছি এবং অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

৬ আগস্ট থেকে খুলছে জুলাই জাদুঘর, লাগবে অনলাইন বুকিং

আগামী ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘ...

কেন ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ?

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন,...

প্রীতির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ব্রেট লি

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলে...

স্পেনের দাবানলে মেসির মানবিক সহায়তা

কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এ...

আজ এড়িয়ে চলুন ঢাকার যেসব সড়ক

রাজধানীতে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নি...

আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে কেনাকাটার জন্য প্রতিদিনই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়।...

সিএনজি পাম্পে অবৈধ গ্যাস বিক্রি বন্ধের দাবি

সিএনজি ফিলিং স্টেশন থেকে খোলা ক্যাসকেড সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা