ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার এক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রীতম কর্মকার (৩৮) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ মার্চ ২০২৫, রাত ৩:৪৫ মিনিটে রাজবাড়ী সেনা ক্যাম্পের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী পৌরসভার নিউ কলোনী এলাকার এল-২৭১ নম্বর বাড়ির সামনে অবস্থান নেয়। পরে রাত ৪:০৫ মিনিটে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই সাইফুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত প্রীতম কর্মকারের দেহ তল্লাশি করে তার বাম হাত থেকে একটি ধারালো চাকু, একটি ফোল্ডিং চাকু এবং একটি লাল-কালো রঙের ১৫০ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে এসব আলামত জব্দ করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় 19A The Arms Act, 1878 ধারায় একটি মামলা (মামলা নং-২৬, তারিখ: ২১ মার্চ ২০২৫) রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, তারা অপরাধ দমনে সদা তৎপর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা