প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অরাজক কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।


পরে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, এসএম কাওসার মাহমুদ, সদর উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পাংশা উপজেলা যুবদল আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, গোয়ালন্দ উপজেলা যুবদল আহ্বায়ক ফারুক দেওয়ান, বালিয়াকান্দি উপজেলা যুবদল আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।


বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। এরা হোন্ডা মিছিল, গাড়ি বহর লক্ষ্য হামলার মাধ্যমে জেলার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।


বক্তারা উল্লেখ করেন, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গাড়ি বহরে গুলি, গোয়ালন্দের যুবদল নেতা রতন ও ছোট ভাকলা ইউনিয়নের যুবদল সদস্য সচিব বকুলের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।


স্মারকলিপি প্রদানের মাধ্যমে জেলা যুবদল সরকারের কাছে এসব সংগঠনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা