সংগৃহিত
জাতীয়
মহান বিজয় দিবস

রাজধানীতে যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। রাজধানীতে এদিন যেন জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে।

পুলিশ সূত্রে, বিজয় দিবসের দিন ভোরে সূর্যোদয়ের ক্ষণে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের চলাচল উপলক্ষে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী-আমিনবাজার-সাভার রোড পরিহার করে নিম্নবর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক:

সকল যানবাহন এয়ারপোর্ট রোড, আবদুল্লাপুর ক্রসিং, আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে। আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনগুলো নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে। টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে কালিয়াকৈর-গাজীপুর-চৌরাস্তা টঙ্গী হয়ে চলাচল করতে হবে।

এ বিষয়ে নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা