সংগৃহিত
বাণিজ্য

রাজধানীতে মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাণিজ্য ডেস্ক: রাজধানীর সিদ্ধশ্বরী নিউ সার্কুলার রোডে ফখরউদ্দিন পার্টি সেন্টারের সামনে নির্মাণাধীন ভবন থেকে ফুটপাতে ইট মাথায় পড়ে দিপু সানা (৩৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় রমনা থানায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন বাসস’কে এ তথ্য জানিয়ে বলেন, নিহত ওই নারীর স্বামী তরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। নিহতের স্বামী তরুণ কুমার বিশ্বাস জানান, রাতে রমনা থানা থেকে ফোনে খবর পেয়ে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে আমার স্ত্রীর মরদেহ দেখতে পাই। পরে পুলিশের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। তিনি জানান, তার স্ত্রী সদরঘাট শাখায় (বাংলাদেশ ব্যাংক) কর্মকর্তা ছিলেন, সন্ধ্যার দিকে তার কর্মস্থল সদরঘাট থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তরুণ কুমার বিশ্বাস বলেন, ইট কোথা থেকে এসে আমার স্ত্রীর মাথার উপরে পড়েছে, এটা খতিয়ে দেখার দায়িত্ব পুলিশের। আমাদের গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার সোলা দানা গ্রামে। বর্তমানে মগবাজার গাবতলার ৬৫৪, জাহাবক্স লেন হাতিরঝিলে একটি ভাড়া বাসায় থাকি। আমার একমাত্র সন্তান ঋষি রাজ। তার বয়স তিন বছর ।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই ) আমেনা খানম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার সন্ধ্যার দিকে সিদ্ধেশ্বরী মৌচাক ফখরুদ্দিন হোটেলের সামনে দিয়ে যাওয়ার পথে, দিপু সানা মাথায় ইটের আঘাতপ্রাপ্ত হয়। তার মাথার তালুতে ২ ইঞ্চি ফাটা দাগ এবং ডান পায়ের উপর হালকা আঁচড়ের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের পাশের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দিপু সানাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা