সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দলটির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। ওই এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে আয়োজিত সরকারের পদত্যাগের একদফা দাবিতে করা মহাসমাবেশে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায় পুলিশকে। এতে বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়।

এ সময় বিএনপির সমাবেশস্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। তবে অনেক নেতাকর্মীকেই মঞ্চে থাকতে দেখা যায়। তবে সমাবেশ থেকে আর কোনো বক্তব্য শোনা যায়নি।

অপরদিকে সংঘর্ষের কিছু সময় পর কাকরাইল মসজিদ ও রমনার হেয়ার রোড এলাকায় স্বল্প পরিসরে যানবাহন চলাচল শুরু হয়। একই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশস্থল থেকে ফিরতে দেখা গেছে।

প্রসঙ্গত, আজ শনিবার দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। এ উপলক্ষ্যে গতকাল রাত থেকেই দলটির নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে। তবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল ও আশপাশের এলাকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা