ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির সঙ্গে কোনো আপস নেই

নিজস্ব প্রতিবেদক : আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদরা এ শয়তানি করছে। বিএনপির সঙ্গে কোনো আপস নেই।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সৌভাগ্য মহান আল্লাহ পাক দুজনকে মারবেন না। শেখ হাসিনা ও শেখ রেহেনাকে মারবেন না আল্লাহ। ২১ আগস্ট আজকের প্রধানমন্ত্রীর বেঁচে থাকার কথা ছিল না, যদি গ্রেনেডটা বিস্ফোরণ হতো তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পেতাম না। কারণ বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন, তেমনি শেখ রেহেনাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুঃসময়ের সহযোগী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, মনে রাখবেন বাংলাদেশকে দুইটা সম্পদ দিয়েছেন আল্লাহ। একটা হচ্ছে বঙ্গবন্ধু। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। আরেকটা সম্পদ হচ্ছে এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছেন, যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ যদি কোনোদিন বিপর্যয় আসে অথবা খারাপ দিন আসে তাহলে এ দুজন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এককথায় এদেশ যতদিন থাকবে এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, ‘আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদরা এ শয়তানি করছে। বিএনপির সঙ্গে কোনো আপস নেই।’

প্রসঙ্গত, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন তিনি।

শনিবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী দলীয় জনসভায় যোগ দেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা