আন্তর্জাতিক
প্রসংগ: হরমুজ প্রণালি

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ করছে। এতে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক আঘাত লেগেছে; জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় চাপ সৃষ্টি হচ্ছে ওয়াশিংটনের ওপর। তেহরান বলেছে, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ছাড়া সবার জন্য উন্মুক্ত। এ প্রণালি দিয়ে বিশ্বের তেল রপ্তানির এক-পঞ্চমাংশ যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সিবিএসকে বলেন, জাহাজের জন্য নিরাপদ পথ খুঁজতে ‘বেশ কয়েকটি দেশ’ তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে। বিষয়টি তাদের সামরিক বাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে আলোচনার ফলে গত শনিবার দুটি ভারতীয় পতাকাবাহী গ্যাস ট্যাঙ্কার প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০টি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। প্রণালির আশপাশে প্রায় এক হাজার তেল ট্যাঙ্কার আটকা পড়ে আছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান দেখিয়েছে– তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি মনে করি– এখন তারা একটি ভালো শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা কোন ধরনের জাতির সঙ্গে মোকাবিলা করছে। ইরানিরা নিজেকে রক্ষা করতে দ্বিধা করে না এবং যুদ্ধ যেখানেই হোক না কেন চালিয়ে যেতে এবং যতদূর প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা