খেলা

যুদ্ধবিরতির পর আইপিএল ফেরানোর তোড়জোড়, সিদ্ধান্ত আজ

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর আবারও মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শনিবার (১০ মে) থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নতুন পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত টুর্নামেন্ট ফেরাতে উদ্যোগী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সীমান্তে উত্তেজনার কারণে গত শুক্রবার এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছিল বিসিসিআই। সেই দিন ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাত্র ১০.১ ওভারের পরেই বাতিল ঘোষণা করা হয়।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তনে আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার (১২ মে) আলোচনায় বসছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে আইপিএল আবার কীভাবে শুরু করা যায় তা নিয়েই আজ আলোচনা হবে। সেরা সময়সূচি বের করে দ্রুত বাকি ম্যাচগুলো শেষ করাই এখন আমাদের লক্ষ্য।’

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনতে যোগাযোগ শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহান্তেই, অর্থাৎ ১৫ মে’র পর থেকে আইপিএল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি সরকারের অনুমতির ওপর নির্ভর করবে।

তবে এখন মূল চ্যালেঞ্জ হলো বিদেশি খেলোয়াড় ও কোচদের দ্রুত ভারতে ফেরানো। অনেকেই শুক্রবার ও শনিবারের মধ্যে দেশ ছেড়ে গেছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখতে বলেছে এবং প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছে। গুজরাট টাইটানস তুলনামূলকভাবে ভাগ্যবান। দলের কেবল দুই বিদেশি, জস বাটলার ও জেরাল্ড কোয়েৎজি ভারত ছেড়েছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বিসিসিআইয়ের লক্ষ্য, ২৫ মে’র আগেই আইপিএল শেষ করা। কারণ এরপর অনেক বিদেশি খেলোয়াড় দ্বিপাক্ষিক সিরিজ ও ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন।

চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ শেষ হয়েছে। ৫৮তম ম্যাচ ছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের, যা ৮ মে বাতিল হয়। ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্টে এখনো ১২টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে দক্ষিণ ভারতের তিনটি শহর-চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে এসব ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

এখনো সাতটি দল প্লে-অফের দৌড়ে আছে। ইতোমধ্যে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস বিদায় নিয়েছে এবারের আইপিএল থেকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা