সংগৃহীত ছবি
বিনোদন

যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। সেখানেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এই অভিনেত্রী। তবে অভিনয় নয়, সেসব অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতাতে দেখা যাচ্ছে মৌসুমীকে।

সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে যুক্তরাষ্ট্রের বাফেলোর আলেকজান্ডার অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘সামার অ্যান্ড ফেস্টিভ্যাল’। সে অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতান মৌসুমী। আয়োজনে তিনি ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘ও আমার বন্ধু গো চিরসাথী পথচলার’ গানটি পরিবেশন করেন।

এরপর মৌসুমী তার অভিনীত ‘অন্তরে অন্তরে’ সিনেমার জনপ্রিয় গান ‘এখানে দুজনে নিরজনে’ ও ‘এখন তো সময় ভালোবাসার’ গান গেয়ে শোনান।

এ প্রসঙ্গে মৌসুমী জানান, ‘যুক্তরাষ্ট্রে এ ধরনের আয়োজনে এবারই প্রথম অংশগ্রহণ করেছি, পারফর্ম করেছি, নিজে গান গেয়েছি। বিষয়টা আমার কাছে সত্যিই অন্য রকম ভালো লেগেছে। আমার কণ্ঠে গান শুনে সবার মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, সেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে।’ এর আগে মৌসুমীকে গাইতে দেখা যায় নিউজার্সির মঞ্চে। সেখানে সংগীতশিল্পী রবি চৌধুরী সঙ্গে কয়েকটি গান পরিবেশন করেন তিনি।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা