সংগৃহীত
সারাদেশ

যশোরে গাছের এক বোঁটায় ৩০ লাউ

যশোর প্রতিনিধি

একটি বোঁটায় একটি লাউ; সাধারণত এমনটিই হয়ে থাকে। কিন্তু যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামে একটি লাউ গাছের একটি বোঁটায় ধরেছে ৩০টি লাউ!

ওই গ্রামের মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউ গাছে ৩০টি লাউ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির লাউয়ের মাচায় একটি থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ বড় আকৃতির, ওজন ৩০০ গ্রামের মতো হতে পারে। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো এখনো বাড়ছে।

মুয়াজ্জিন ওসমান আলী বলেন, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরেছে। কিছু লাউ খাওয়া হয়েছে এবং কিছু লাউ প্রতিবেশীদের দেওয়া হয়। কয়েক দিন আগে হঠাৎ দেখি একই থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুটা অবাক হই। কিছুদিন যেতে না যেতে দেখি একই বোঁটা (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।

ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোঁটায় একসঙ্গে ৩০টি লাউ। এটি আমার কাছে আশ্চর্যজনক ঘটনা মনে হয়েছে।

চৌগাছা থেকে লাউ দেখতে এসেছেন সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ; এটি আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা এর আগে আমি দেখিনি। তবে হতে পারে একটি বোঁটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এই লাউ হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা