নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
দাঁড়িপাল্লায় ভোট চাইলেন অধ্যক্ষ আব্দুল আলীম

মোরেলগঞ্জে জনসমুদ্রে জামায়াতের জনসভা

বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জ উপজেলায় জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশাল জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৭নং হোগলাপাশা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতকে বিজয়ী করতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

হোগলাপাশা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা সঞ্চালনা করেন হোগলাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এস এম মুহিবুল্লাহ এমরান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে মোরেলগঞ্জ ও শরণখোলাকে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করা হবে। সুপেয় পানির স্থায়ী সমাধান, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দুর্যোগপ্রবণ উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, লুটপাট, ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে সবার সমর্থন চান তিনি।

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নদীর এপাড়ের ১০টি ইউনিয়ন নিয়ে সেলিমাবাদ থানা প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি শরণখোলা থেকে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনে পরিকল্পিত পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীতে সেতু নির্মাণ ও বেকার যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় অধ্যক্ষ আব্দুল আলীম ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি সরকারি গাড়ি শুল্কমূল্যে গ্রহণ করবেন না এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখবেন।

জনসভা শেষে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা