ছবি: সংগৃহীত
বিনোদন

মুক্তির আগেই গিনেস বুকে ‘রাকা’

বিনোদন ডেস্ক

মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। তবে এর আগেই অভিনব প্রযুক্তির ব্যবহারে বিশ্বমঞ্চে নতুন রেকর্ড গড়েছে বহুল আলোচিত এই সিনেমা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ‘রাকা’র প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির গিনেস রেকর্ড গড়ার খবর জানায়। প্রতিষ্ঠানটির দাবি, ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন বিশ্বরেকর্ড করেছে সিনেমাটি।

রেকর্ডটি গড়তে ‘রাকা’র জন্য একই সময়ে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়। চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির এই বিশেষ প্রয়োগের স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে সিনেমাটিকে এ রেকর্ড দেওয়া হয়েছে।

সান পিকচার্স জানিয়েছে, এই অর্জন ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। রেকর্ডের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদও তুলে দেওয়া হয়েছে।

অ্যাটলির জন্মদিনেই আসে এই বিশ্বরেকর্ডের ঘোষণা। পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে একটি সাদা-কালো ছবি প্রকাশ করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

অ্যাটলির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আল্লু অর্জুন বলেন, এমন দূরদর্শী ও দক্ষ নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতে অ্যাটলির সঙ্গে আরও ‘জাদু’ তৈরির অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয় ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে অভিনেতাকে দেখা যায় একেবারেই ভিন্ন রূপে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো নকশা—সব মিলিয়ে তার লুকে ফুটে ওঠে আদিম ও যোদ্ধাসুলভ আবহ।

সিনেমাটি ঘোষণার সময়ই নির্মাতারা জানিয়েছিলেন, ‘রাকা’র ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদদের যুক্ত করা হয়েছে। সিনেমাটির ভিএফএক্স দলের সঙ্গে রয়েছেন ‘আয়রন ম্যান ২’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো সিনেমায় কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের আরও কয়েকজন প্রযুক্তিবিদও যুক্ত রয়েছেন উচ্চাভিলাষী এই প্রকল্পে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প...

সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয...

লাইফস্টাইল
বিনোদন
খেলা