ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬, নিখোঁজ ১৩ জন

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর মিরপুর রূপনগরে একটি রাসায়নিক গুদাম ও পাশের পোশাক কারখানায় ভয়াবহ আগুনে এখন পর্যন্ত অন্তত ১৬ জন পোশাক-কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৩ জন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও, ভেতরে দাহ্য পদার্থের উপস্থিতির কারণে তা যেকোনো মুহূর্তে ফের জ্বলে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের ওই রাসায়নিকের গুদামে আগুন লাগে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুন লাগার পরপরই বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণেই মুহূর্তের মধ্যে গুদামের বিপরীত দিকে থাকা পোশাক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ভয়াবহ শিকার হলেন কারখানার কর্মীরা।

উদ্ধারে এগিয়ে আসে পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। আগুন লাগার ১৬ মিনিট পর ৫টি ইউনিট নিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর ১টা নাগাদ যোগ দেয় আরও ৪টি ইউনিট। ধাপে ধাপে যোগ দেয় ১২টি ইউনিট। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনসিসির সদস্যদের চেষ্টায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পোশাক কারখানার আগুন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে আগুনের কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মালিক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও, যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে। এটি পুরোপুরি নিভেছে- এমনটা বলা যাবে না। বুধবার সকালে রাসায়নিক পরীক্ষার জন্য বুয়েটের একটি দল ঘটনাস্থলে যাবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা