ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

মানুষের পাশে দাঁড়ানো ছিল শহীদ জিয়ার রাজনীতি: সাবেক এমপি লালু

বগুড়া প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা এবং দেশের মানুষের পাশে দাঁড়ানো ছিল শহীদ জিয়ার রাজনীতি। তাঁর আদর্শ নিয়েই আমরা মানুষের পাশে আছি এবং থাকবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র ভূমিতে আওয়ামী দালাল বা সরাসরি দোসরদের প্রতিহত করতে বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়া বাড়িতে কর্মহীন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাবতলী ও শাজাহানপুর উপজেলার ১০ পরিবারের নারীরা সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই কার্যক্রম বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, আলি মুররাজি তরুণ, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিকুর রহমান মজনু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমু, হাসানুজ্জামান পলাশ, মতিন কাজী, খায়রুজ্জামান জিয়া, সোহেল শাহরিয়ার প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা