ছবি: সংগৃহীত
সারাদেশ

মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গড়া সম্ভব নয়-ড. ওবায়দুল ইসলাম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউট্যাব প্রেসিডেন্ট ও বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জের রওশন আরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে “শিক্ষার মান উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষককে সম্মান, শিক্ষার্থীর নৈতিক শিক্ষা এবং মাদকমুক্ত সমাজ এই তিনের সমন্বয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে।”

তিনি আরও বলেন, শহর-গ্রাম নির্বিশেষে সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। তাঁরা আধুনিক ও ডিজিটাল শিক্ষাব্যবস্থা, শিক্ষক মর্যাদা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন শিক্ষাক্রমের সুযোগ–চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ। তিনি বলেন, “পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ—এই তিন স্তরের সমন্বয় ছাড়া শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতি, ডিজিটাল শিক্ষা, শিক্ষক–শিক্ষার্থীর সুসম্পর্ক, মাদক প্রতিরোধ এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, শিক্ষা শুধুমাত্র পাঠ্যবইনির্ভর নয়; নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ।

অংশগ্রহণকারীরা বলেন, বিশেষজ্ঞদের দিকনির্দেশনা শিক্ষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা