ছবি: সংগৃহীত
শিক্ষা
রণক্ষেত্র যাত্রাবাড়ী

মাতুয়াইলে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় তিনটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে স্থানীয় মোল্লা কলেজের সামনে তারা সংঘর্ঘে জাড়ান।

কলেজগুলো হলো- ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। জানা গেছে, এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ীর ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

এর আগে সকাল ১০টার দিকে লাঠিসোঁটা হাতে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে কবি নজরুল কলেজের সামনে আসেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ডেমরা সড়ক সংলগ্ন মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এসময় মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় রোববার ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে’ কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

ওই সময় সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। ওই হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার মোল্লা কলেজে হামলা চালালেন‘সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা