সংগৃহিত
লাইফস্টাইল

মটরশুঁটির যতো উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: মটরশুঁটির দেখা মেলে বছরের এই সময়টাতে। বিভিন্ন প্রকার সবজি ও রান্নায় ব্যবহার করা হয় এই মটরশুঁটি। এটি বেশ সুস্বাদু। পোলাও, খিচুড়ি, নুডলস, পাস্তা তৈরিতেও ব্যবহার করা হয়। মটরশুঁটির কচুরিও বেশ জনপ্রিয় একটি খাবার। তবে এটি কি কেবল সুস্বাদু, এর কি পুষ্টিগুণ কিংবা উপকারিতা নেই? পছন্দের মটরশুঁটিতে কিন্তু রয়েছে অনেক উপকারিতা।

চলুন জেনে নেওয়া যাক মটরশুঁটির কিছু উপকারিতা -

১) প্রোটিনের চাহিদা পূরণ করে

আমাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ করা জরুরি। পুষ্টিবিদদের মতে, এক বাটি মটরশুঁটি খেলে তা ২ টুকরা মাছ বা মাংসের সমপরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ করে।’ এই শস্যদানায় রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন। তাই আপনার প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে খাদ্যতালিকায় রাখতে পারেন মটরশুঁটি।

২) কোলেস্টেরল নিয়ন্ত্রণে কাজ করে

শরীরে জন্য ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা জরুরি। নয়তো সেখান থেকে বিভিন্ন অসুখ বিশেষ করে হৃদরোগ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের সমস্যা দূরে রাখতে আপনাকে সাহায্য করতে পারে মটরশুঁটি। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে নিয়মিত মটরশুঁটি খেতে পারেন। সেইসঙ্গে শরীরে ট্রাই গ্লিসারাইড উৎপাদন কমাতেও সাহায্য করে এটি। ফলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকা সহজ হয়।

৩) ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে

আমাদের সুস্থ থাকার জন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা কতটা জরুরি তা জানা আছে নিশ্চয়ই? এই কাজে সাহায্য করে উপকারী শস্য মটরশুঁটি। এর গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। সেইসঙ্গে মটরশুঁটিতে থাকে উচ্চমাত্রায় ফাইবার ও প্রোটিন। যে কারণে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে প্রোটিন সম্পন্ন খাবার উপকারী।

৪) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। মটরশুঁটিতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে এতে আরও থাকে ভিটামিন সি, ই এবং জিঙ্কের মতো উপাদান। যা বিভিন্ন রোগ থেকে শরীরকে মুক্ত রাখে। এটি হজমক্ষমতাও ভালো রাখে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা