বিনোদন

মক্কা থেকে ফিরেই পাল্টে গেল রাখির পরিচয়! 

বিনোদন ডেস্ক: চলতি বছরের প্রথম থেকেই শিরোনামে টেলিভিশনের অন্যতম বিতর্কিত তারকা রাখি সাবান্ত। আদিল দুরানি খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত ঝুটঝামেলার কয়েক মাস কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে রাখি ও আদিলের দাম্পত্য কলহ। রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়েছেন আদিল। চুপ করে বসে থাকেননি রাখিও। আদিলের বিরুদ্ধে তাঁর নগ্ন ভিডিয়ো মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছেন ‘বিগ বস্‌’ খ্যাত টেলি তারকা। অভিযোগ-পাল্টা অভিযোগের কচকচানি ছেড়ে শান্তির খোঁজে উমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি। সম্প্রতি ফিরলেন সেখান থেকে। মক্কা-মদিনা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! ভোলবদল হয়েছিল সেখানে যাওয়ার আগেই, এ বার নামও বদলে নিলেন ছোট পর্দার ‘ড্রামা কুইন’।

মক্কা-মদিনা থেকে দেশে ফিরে রাখি জানান, তিনি নাকি আর রাখি নামে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ফাতিমা। ছবি শিকারিদের উদ্দেশে তাঁকে ফাতিমা নামেই ডাকার আর্জি রাখেন রাখি। আদিল দুরানির সঙ্গে বিয়ের সময়েই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। তাঁর ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিক বার বোরখা পরেও দেখা গিয়েছিল রাখিকে। তার পরে অবশ্য নিজের চেনা অবতারেই ফিরে এসেছিলেন ‘বিগ বস্’ খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তাঁর ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি। রাখির এই দ্বিচারিতাতেই এ বার বিরক্ত নেটাগরিকরা।

কয়েক সপ্তাহ আগে রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রিয় বন্ধু রাজশ্রীও। রাজশ্রী অভিযোগ করেন, রাখির প্রাক্তন স্বামী আদিল যে দিন প্রথম সামাজিকমাধ্যমের পাতায় প্রকাশ্যে আসেন, সে দিনই নাকি রাজশ্রীকে ফোন করে রীতিমতো শাসিয়েছেন রাখি। যদিও তাঁকে হুঁশিয়ারি দিয়ে ঠিক কী কী বলেছেন রাখি, তা এখনও প্রকাশ্যে আসেনি। সঠিক সময়ে সব তথ্য জনসমক্ষে আনবেন বলে দাবি রাজশ্রীর।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা