ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিজেকে ঘোষণা করলেন ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) একটি ছবি পোস্ট করে এই ঘোষণা দেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, তিনি ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এছাড়া পোস্টে উল্লেখ করা হয়, তিনি যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট।

এর আগে ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।

মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। দেশটির সেনাবাহিনীও ডেলসিকে সমর্থন জানায়। এরপর শপথ গ্রহণ করে ডেলসি রদ্রিগেজ ঘোষণা দেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবেন।

এ বিষয়ে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নির্বাচন হবে না। দায়িত্বে আমি আছি। প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। ভোটের পরিস্থিতি এখনও উপযুক্ত নয়। সময় লাগবে, তবে দেশকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনব।”

তিনি আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে যুক্তরাষ্ট্র তেল কোম্পানিগুলোর মাধ্যমে অর্থায়ন করতে পারে। তার ধারণা, এটি ১৮ মাসের কম সময়ে সম্ভব। তিনি বলেন, “কাজটি আরও কম সময়ে করা সম্ভব, তবে এতে বিপুল অর্থের প্রয়োজন হবে। তেল কোম্পানিগুলো এই বিনিয়োগ করবে, এবং পরে রাজস্বের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।”

ট্রাম্পের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বিশেষ ভূমিকা রাখবেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এই দায়িত্বে থাকবেন। তবে কে চূড়ান্তভাবে ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এই প্রশ্নের উত্তরে ট্রাম্প এক কথায় জানালেন, “আমি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা