সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের সিকিম সীমান্তে চীনের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিম থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট। সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রেডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে, গত ২৭ মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়।

এর আগে, চীনের শিগাৎসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের।

সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বায়ুসেনা ঘাঁটিতে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারা বছর। তাই হঠাৎ ছয়-ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কী প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু জে-২০ যুদ্ধবিমানই নয়, একাধিক J-10 যুদ্ধবিমান এবং একটি KJ-500 বিমানও দেখা গিয়েছে ছবিতে। তবে সেগুলি মোটামুটি সারাবছরই মোতায়েন থাকে সেখানে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও, সিকিমের অদূরে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি তারা। তবে, ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে শিগাৎসে বিমান ঘাঁটির দূরত্ব যখন মাত্র ২৯০ কিলোমিটারেরও কম।

এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের। চীনের মোকাবিলা করতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান ভরসা হয়ে উঠেছে ভারতের। মোট ৩৬টি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত, যার মধ্যে আটটি এই মুহূর্তে আলাস্কায় আমেরিকার সঙ্গে মহড়া দিচ্ছে।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে: তথ্যমন্ত্রী

দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সাথে ত...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে...

সরকার হাম মোকাবিলায় বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত জানিয়েছেন, আগামী...

পাস হলো ব্যাংক রেজোল্যুশন আইন, পুরোনো মালিকদের ফেরার সুযোগ

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে গত শুক্...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা