সংগৃহিত
আন্তর্জাতিক

জাতীয় নির্বাচন ছিল বড় ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন জনগণের ভোটের সবচেয়ে বড় ডাকাতি। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সুপ্রিম কোর্টে তিনি এ কথা বলেছেন।

আগস্টে কারাগারে পাঠানোর পর থেকে প্রথমবারের মতো বৃহস্পতিবার উন্মুক্ত আদালতে ইমরান খানের বক্তব্য শোনা গেলো।

ইমরান খান বলেন, ‘আমার দল নির্যাতিত হচ্ছে। ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচন ছিল জনগণের ম্যান্ডেটের সবচেয়ে বড় ডাকাতি।’

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে আরো কয়েক ডজন মামলা রয়েছে। ইমরান এবং তার পাকিস্তান তেহরি-ই-ইনসাফ পার্টি (পিটিআই) দাবি করেছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার ক্ষমতায় ফিরে আসাকে ঠেকাতে এগুলো করা হয়েছে।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খান সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসন জিতেছিল। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাব ছিল। তার প্রতিপক্ষ শেহবাজ শরিফ আরও কয়েকটি দলের সাথে জোট করে সরকার গঠন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা