ছবি: সংগৃহিত
সারাদেশ

ভাড়াটে লোক দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা জামায়াত নেতার

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা মামলায় জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছে আদালত। ভাড়াটে লোক দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। সোমবার (৩ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সাদেকুর রহমান তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন।

আদালত সূত্র জানায়, বৃদ্ধা সালেহা বেগমকে গোপনে বিয়ে করেছিলেন আবু বকর, পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। জমি কেনার জন্য নেওয়া ৩০ লাখ টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১৫ জুন দিবাগত রাতে মো. সেলিম নামে এক ভাসমান ব্যক্তিকে দিয়ে সালেহাকে হত্যা করান তিনি।

পুলিশ ও চার্জশিট অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মেঘনা নদীর তীরে সালেহার লাশ পাওয়া যায় এবং তার মেয়ে ফাতেমা বেগমের মামলার সূত্র ধরে তদন্তে গ্রেপ্তার হওয়া সেলিম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। জবানবন্দিতে সেলিম জানান, সালেহাকে অচেতন করে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তার স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে যান তিনি।

সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী, জমি কেনার কথা বলে সালেহার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়ে জমি না দিয়ে উল্টো আরও ২০ লাখ টাকা দাবি করেন আবু বকর, এতে সম্পর্কের অবনতি হলে ৫০ হাজার টাকার বিনিময়ে সালেহাকে হত্যার জন্য সেলিমকে ভাড়া করেন তিনি। সেলিম কারাগারে থাকলেও আবু বকর দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

বাদীর আইনজীবী আমজাদ হোসাইন জানান, হত্যা মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। নিহত সালেহা বেগমের ছেলে শরীফ উদ্দিন ও আরিফুল ইসলাম অভিযোগ করেন, আবু বকর ছিদ্দিক এ পর্যন্ত সাতটি বিয়ে করেছেন এবং অর্থের লোভে তাদের মাকেও গোপনে বিয়ে করে পরে হত্যা করিয়েছেন। তারা আদালতের কাছে দুই আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা