সারাদেশ

ভাঙ্গায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সোয়া ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের ইব্রাহীম সর্দার (৬০), ইব্রাহীমের ছেলে মনির সর্দার (৪০), তারা মিয়া শেখ (৫৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মিজানুর রহমান (৫০)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

নিহতদের স্বজন ও পুলিশ জানায়, সকালে গরু কিনতে শিবচর থেকে টেকেরহাটের উদ্দেশে অটোরিকশায় রওনা দেয় তারা। এসময় ভাঙ্গা বাবলাতলা নামক এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে পড়ে অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলেসহ ৪ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও গুরুতর আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এসময় হাসপাতালে আনার পর আরও একজন মারা যায়। আহত অপর ৪ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

নিহত তারা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জানায়, গরু কিনতে যাওয়ার সময় নিহতদের সঙ্গে প্রায় ১০ লাখ টাকা ছিল।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিথুন জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আনার পর আরও একজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

পর্যটক নিহতের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন...

‘হাসিনার ভাষায় কথা বলছেন বিরোধীরা’: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

৫ আগস্ট ছুটি পাবেন না যারা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধা...

ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

পাবনার ঈশ্বরদীতে মানিক ওরফে সুমন (নাম জানা গেছে) নামে এক ব্যক্তি গণপিটুনিতে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা