লিজার
সারাদেশ

বৈষম্যবিরোধীর মুখপাত্র লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৪ মে) সংগঠনটির মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি বলা হয়, ‘সম্প্রতি অব্যাহতিপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর-এর মুখপাত্র ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ সাংগঠনিক বিবেচনায় প্রত্যাহার করা হলো এবং তিনি সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।’

এর আগে মাদকসেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে লিজাকে মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে হেনস্তা ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব আবুল বাছির নাঈম এবং একই কমিটির সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়।

তবে প্রত্যাহারপত্রে শুধুমাত্র লিজাকে দায়মুক্তি দেওয়া হয়। বাকি দুইজনের বিষয়ে এখনো কোনো সিদ্বান্ত নেওয়া হয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা