প্রতিনিধি
সারাদেশ

বৈধ অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরা সীমান্তে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

আশ্রাফ উজ- জামান,জেলা প্রতিনিধি।।

সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে বিজিবি কর্তৃক তিনজন বাংলাদেশি আটক হয়েছে।

রোববার(৫ জানুয়ারি) রাতে ছয়ঘরিয়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার মৃত রতন ঘোষের মেয়ে ত্রিপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা- ৩৩ ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে গমন করবে। এ সংবাদ পেয়ে কালিয়ানী বিজিবির নায়েক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে।


তিনি আরও জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশি নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা