সংগৃহিত
সারাদেশ
সাতক্ষীরা কলারোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার পুড়ে ভস্মীভূত

আশ্রাফ উজ-জামান রুবেল: সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। তবে ক্লিনিকে চিকিৎসাধীন পাঁচজনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। এছাড়া তেমন কোন বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন লিডার ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আনুমানিক ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এদিকে, আগুনের সূত্রেপাতের বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা না গেলেও ধারনা করা হচ্ছে, স্থানীয় একজন তৈল ব্যবসায়ীর দোকানের পিছনের অসংরক্ষিত কেরোসিনের ব্যারেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্লিনিকের নার্স মল্লিকা জানান, অগ্নিকান্ডের ঘটনায় ক্লিনিকের অপারেশন থিয়েটার পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ সময় ক্লিনিকে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। তাদেরকে তাৎক্ষণিক অন্যত্র সরিয়ে নেয়া হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

লাইফস্টাইল
বিনোদন
খেলা