ছবি: আমার বাঙলা
সারাদেশ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে মনোহরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জে,এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।

সভায় বক্তব্য রাখেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, এমও এমসিএইচ-এফপি ডাঃ ব্রজ গোপাল মোদক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাফী আফরোজ, এমওডিসি ডাঃ মোঃ মোখলেছুর রহমান টিটু এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এ সময় বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্যের আলোকে জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুকল্যাণ এবং পরিকল্পিত পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

বারাত মনোহরপুর স্কুলে কমিটি নিয়ে বিতর্ক

সাতক্ষীরা তালা উপজেলায় বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভ...

ঈশ্বরদীর পদ্মায় রাতের আঁধারে বালু উৎসব

ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বিষয়ট...

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ক...

ধর্ষণ মামলায় পিএস আটক, যা বললেন শ্রাবন্তী

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা