সংগৃহীত
পরিবেশ

বিরল রঙের বেঙ্গল টাইগার থাইল্যান্ডের চিড়িয়াখানায়

আমার বাঙলা ডেস্ক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানায় দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। আভা ও লুনা নামের জমজ দুই বোন তারা। দুজনের বয়সই তিন বছর।

সাধারণত রয়েল বেঙ্গল টাইগার যেমন হয় এ দুটি বাঘ তেমন নয়। সোনালি রঙের শরীর। এর মধ্যে ঘিয়ে রঙের দাগ। চোখগুলো চওড়া। এরা বিরল বৈশিষ্ট্যের।

শুধু বিরল রঙাই নয়, এ বাঘগুলো দর্শনার্থীদের নানা কসরতও দেখিয়ে থাকে। আর এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এরা।

চিয়াংমাই’স নাইট সাফারি নামের ওই চিড়িয়াখানার প্রশিক্ষক প্যাতারি পিপাতওংচাই বলেন, এমন বিরল রঙের বেঙ্গল টাইগার শুধু পশু প্রজনন কেন্দ্র কিংবা চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যায়, বনাঞ্চলে দেখা যায় না।

আভা ও লুনার জন্ম আবদ্ধ জায়গাতেই। গত জুনে এগুলোকে থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের ওই চিড়িয়াখানায় প্রদর্শন করা শুরু হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর আভা ও লুনা তো রীতিমতো তারকা হয়ে উঠেছে।

চিড়িয়াখানায় কসরত প্রদর্শনের জায়গাটিতে দর্শকদের জন্য ৫০০টি আসন আছে। সপ্তাহে চার দিন সেখানে কসরত দেখায় আভা ও লুনা। প্রশিক্ষক তাদের সঙ্গেই থাকেন। আভা ও লুনার কসরত দেখতে সেখানে দর্শকদের ভিড় জমে।

উইরুনিয়া পুনিয়োকিত নামের একজন দর্শনার্থী বলেন, ‘এই বাঘকে দেখেই আমার মনে হয়েছে, এটি অবিশ্বাস্য রকমের বুদ্ধিমান ও দারুণ পরিবেশনায় সক্ষম। আমি খুশি যে চিয়াংমাইয়ের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে এমন স্মার্ট প্রাণীগুলো রাখা হয়েছে।’

থাই ন্যাশনাল পার্কসের ওয়েবসাইটে বলা হয়, রিসেসিভ জিন থেকে এই বাঘগুলোর শরীরের রঙে বিরল পরিবর্তন দেখা গেছে। এ কারণে এদের পশমগুলো ফ্যাকাশে সোনালি রঙের হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা