ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদায়ী বার্তায় যা লিখলেন ওসি আরিফুর রহমান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা থেকে বদলি হয়ে সদরঘাট থানায় যোগদান করেছেন আকবরশাহ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান। বদলি জনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে না পারায় তিনি আকবরশাহ থানা এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে এক বিদায়ী শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন।

বিদায়ী বার্তায় ওসি মোঃ আরিফুর রহমান বলেন, আকবরশাহ থানা এলাকার ছাত্র সমাজ, যুব সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সিটিজেনস ফোরামের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, বৃদ্ধ ও হতদরিদ্র নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় তিনি “দুষ্টের দমন ও শিষ্টের পালন” নীতিতে আইন প্রয়োগ করে অপরাধ দমনে কাজ করেছেন।

তিনি বলেন, টিম আকবরশাহ থানা পুলিশ দিন-রাত নিরলসভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, খুনি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে। এতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওসি আরিফুর রহমান আরও বলেন, দায়িত্ব পালনকালে আইন প্রয়োগ করতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকেন বা কোনো ভুল হয়ে থাকে, তবে তিনি ক্ষমাপ্রার্থী। আকবরশাহ থানায় কর্মরত অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করার স্মৃতি আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান কর্মস্থল সদরঘাট থানায়ও সুশীল সমাজের নাগরিকদের সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের দোয়া কামনা করেন। একই সঙ্গে যুব সমাজ, ছাত্র সমাজ ও সচেতন নাগরিকদের একত্রিত হয়ে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিদায়ী বার্তার শেষাংশে তিনি বলেন, “আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমার সকল সফলতা আপনাদের, আর ব্যর্থতার দায়ভার আমি নিজেই গ্রহণ করছি।”

উল্লেখ্য, মোঃ আরিফুর রহমান বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন সদরঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা