সংগৃহীত
সারাদেশ

বাবা ডাক শুনে যেতে পারলেন না গণঅভ্যুত্থানে শহীদ রাব্বি

মাগুরা প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান রাব্বির (৩৪) স্ত্রী রুমি খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে জেলার প্রাইভেট ল্যাব সিটি মেডিক্যাল সার্ভিস সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যা শিশুর জন্ম দেন। বর্তমানে মা ও সন্তান দুজন সুস্থ্য আছেন।

মেহেদী দেখে যেতে পারেননি তার সন্তানকে। কন্যা সন্তানের জন্মের আনন্দ থাকলেও পরিবারের মাঝে বইছে বেদনার সুর। মেহেদী না থাকায় আনন্দের সঙ্গে বেদনাও কম নয়।

গত ৪ আগস্ট মাগুরার নবগঙ্গা ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি নিহত হন।

মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মেহেদী হাসান রাব্বি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মেহেদীর চাচাত ভাই রুমেল হাসান বলেন, বাবা ডাক শোনার ভাগ্য হলো না মেহেদীর। আন্দোলনের সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি জানান, বুধবার বিকালে মেহেদীর স্ত্রীকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা করে ডা. মো. শহিদুর রহমান তার সিজারিয়ান অপারেশন করেন।

শহীদ মেহেদীর কন্যা সন্তানের জন্মের খবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে মেহেদীর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা