তুফান সরকা‌র
অপরাধ
অবৈধ সম্পদ অর্জন

বগুড়ার তুফান সরকা‌রের ১৩ বছরের কারাদণ্ড

আমার বাঙলা ডেস্ক

অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বগুড়ার আলোচিত তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। দুদক বগুড়ার আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূতি এক কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ ছিল।

তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর রহমান সরকারের ছেলে এবং সাবেক কাউন্সিলর মতিন সরকারের ভাই। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের সদস্য ছিলেন।

তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৯টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে আছেন।

স্থানীয়রা জানায়, ২০১৭ সালে তরুণীকে ধর্ষণের ঘটনায় দেশব্যাপী আলোচনায় আসেন তুফান সরকার। সেই ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী তরুণী ও তার মাকে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে তাদের মাথা ন্যাড়া করে দেন তুফান। পরে পুলিশ তুফানকে আটক করে। সেই সময় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। বিষয়‌টি আম‌লে নি‌য়ে তদ‌ন্ত শুরু হয়।

এরপর ২০১৮ সা‌লের ৩১ ডি‌সেম্বর বগুড়া সদর থানায় মামলা ক‌রেন দুদক বগুড়া‌ কার্যালয়ের তৎকালীন সহকারী প‌রিচালক আমিনুল ইসলাম। ২০২০ সা‌লের ২৭ ফেব্রুয়ারি তি‌নি আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

দুদক বগুড়ার আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, মামলায় দুটি ধারায় তুফান সরকারের ১৩ বছরের সাজা হয়েছে। এছাড়াও তার অবৈধ সম্পদ ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। তুফান সরকার বর্তমানে পলাতক। গ্রেপ্তারের পর থেকে এ দণ্ডাদেশ কার্যকর হবে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়...

ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মা...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

ইসরাইলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির ইসলামি...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা