বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এক পুলিশ সদস্য ক্লোজড

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ঘুষ ও অনৈতিক স্বার্থ চরিতার্থ করতে না পেরে এক বছর আগে মৃত্যুবরণকারীর ভাইকে প্রলুব্ধ করে মামলা সাজানো হয়। তবে মামলা না করার শর্তে আসামীপক্ষের সাথে এসআই জাহাঙ্গীর আলমের ঘুষ চাওয়া নিয়ে একটি অডিও প্রকাশ পায়। এ ছাড়াও নগদ বিশ হাজার টাকা নিয়ে থানা থেকে ওই মামলায় আসামীকে ছেড়েও দেওয়া হয়। এসব নিয়ে ওই দারোগার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেন মামলার আসামি মোবারক হোসেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত ওই এসআই জাহাঙ্গীর আলমকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সোমবার দুপুরে (২১ এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন, উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় পুলিশ সুপার কার্যালয় ২০ এপ্রিল তাকে পুলিশ লাইনে ক্লোজড করে একটি আদেশ দেয়। বর্তমানে তিনি পুলিশ লাইনে রয়েছে। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

মামলার আসামী মোবারক হোসেন জানান, ২০২৪ সালের ১২ মে তার ভাগ্নে আলমগীর হোসেন ও স্ত্রী আখি খাতুনের দাম্পত্য কলহের জেরে আখি আত্মহত্যা করেন। এ ঘটনায় উভয় পরিবারের মাঝে আপোষ মীমাংসাও হয়, যেখানে থানা পুলিশের মধ্যস্থতা ছিল। এসআই মোঃ জাহাঙ্গীর আলম আপোষনামা গ্রহণ করেন এবং পরবর্তীতে কারেকশন করবেন বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখেন।

কিন্তু প্রায় ১০ মাস পর, ২০২৫ সালের ১৩ এপ্রিল আকস্মিকভাবে আখির মৃত্যুকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে মোবারকসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। মোবারকের অভিযোগ, এসআই জাহাঙ্গীর আলম টাকা দাবি করে ব্যর্থ হয়ে এই মামলায় তাদের নাম যুক্ত করেন।

মামলার আগেই এসআই জাহাঙ্গীর আলম ভাগ্নে আলমগীর হোসেনকে ভয়ভীতি দেখিয়ে বলেন, বিষয়টি ম্যানেজ করতে হলে তাকে উপর মহলকে টাকা দিতে হবে। শুরুতে দুই লাখ টাকা দাবি করা হলেও পরে তা এক লাখ টাকায় নামিয়ে আনা হয়। কিন্তু ভুক্তভোগীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকির মুখে মামলা দিয়ে হয়রানি শুরু হয়। প্রমাণস্বরূপ আমাদের কাছে এ ঘটনার ২৫ মিনিটের বেশি সময়ের অডিও রেকর্ডিংও রয়েছে।

এদিকে ১৬ এপ্রিল ওই মামলা ৫নং আসামী মোবাকর হোসেনের স্ত্রীর গর্ভের জমজ সন্তান ফলস অ্যাবর্শনে মারা যায়। তারপরেও আমি ১৭ এপ্রিল সকালে তার থানায় গ্রেফতারকৃত ভাগ্নে আলমগীর থানায় গেলে এসআই আমাকে জানান, আমি মামলার আসামি। একই সঙ্গে তিনি আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন, পরবর্তীতে ২০ হাজার টাকা নিয়ে দুইটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে থানার বাইরে পাঠিয়ে দেন। এসব ঘটনার প্রেক্ষিতে ওই দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করে গত ১৮ এপ্রিল শেরপুর উপজেলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন জানান, “বিষয়টি জেনেছি, ওই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা