সংগৃহীত
রাজনীতি

ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির দিন আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, মির্জা ফখরুলের জামিন দ্রুত শুনানির আবেদন জানান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনসহ বিএনপির অন্যান্য আইনজীবীরা।

এ সময় জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টা সময় নির্ধারণ করেন আদালত। গতকাল এ জামিনের আবেদন করা হয়।

উল্লেখ্য, বিএনপির মহাসমাবেশে প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ঐ দিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।

পরে মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করা হয়। এরপর গত ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করে আদালত। এরপর উচ্চ আদালতে তার জামিন আবেদন করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা