সংগৃহিত
আন্তর্জাতিক

প্যারিসে ছুরি হামলায় আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি প্রধান ট্রেন স্টেশনে ছুরি নিয়ে হামলায় ৩ জন আহত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ছুরি নিয়ে হামলার ঘটনায় আটক হওয়া ব্যক্তি মালির নাগরিক। স্থানীয় সময় শনিবার সকাল ৮টার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই স্টেশন দিয়ে দেশের অভ্যন্তরে ট্রেন চলাচলের পাশাপাশি সুইজারল্যান্ড এবং ইতালিগামী ট্রেনও চলাচল করে থাকে।

পুলিশ জানায়, এই ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি পেটে আঘাত পেয়েছেন। এছাড়া বাকি দুজনের অবস্থা কিছুটা স্থিতিশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড দারমানিন সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, যারা ওই হামলাকারীকে পরাস্ত্র করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা একটি অসাধ্য কাজ সম্পন্ন করেছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্যারিসের প্রসিকিউটর অফিস।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে প্যারিসের বিভিন্ন স্থানে ছুরি নিয়ে হামলা ঘটনা বেশ বেড়ে গেছে। এর আগে গত ডিসেম্বরে তিন পর্যটকের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে।

আইফেল টাওয়ারের কাছে ওই হামলার ঘটনায় একজন নিহত হয়। এছাড়া গত বছরের জানুয়ারিতে গারে ডু নর্দে ছুরি নিয়ে হামলার ঘটনায় ৬ জন জখম হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা