ছবি: সংগৃহীত
জাতীয়

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

আমার বাঙলা ডেস্ক

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তায় দেশের সব মণ্ডপে ৭১ হাজার ৬৬ পুলিশ সদস‍্য মোতায়েন হয়েছে। আজ রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এসব ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব স্থানে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।

যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখিত সংঘটিত নয়টি ঘটনার তিনটিতে জিডি, ছয়টিতে মামলা রুজু হয়েছে এবং ৬ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা