জাতীয়

পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক

বিগত ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায় ভাবে চাকরিচ্যুত সকল বিজিবি সদস্যদের চাকরি পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বিজিবি সদর দপ্তরের সামনে দাবিতে মানববন্ধন করছেন চাকরিচ্যুত বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তারা এই মানববন্ধন শুরু করেন।

এ সময় তারা বলেন, বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে আমাদেরকে অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের প্রথম দাবি অন্যায় ভাবে চাকরিচ্যুত সকল বিজিবি সদস্যদের চাকরে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি হল আমাদের শতভাগ পেনশন ও বেতন-ভাতা দিতে হবে।

বিজিবি ২০১০ যে অবৈধ আইন আছে, তা সংস্কার করতে হবে। এই কালো আইনের মাধ্যমে আমরা যারা এখানে আন্দোলন করছি আমাদের প্রত্যেককে অন্যায় ভাবে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিন প্রায় ৪০-৫০ জন চাকরিচ্যুত বিজিবি সদস্যদের বিজিবি সদর দপ্তরের সামনে মানববন্ধন করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এই মানববন্ধনের কারণে বিজিবি সদর দপ্তরের সামনে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাকে ও সাদা পোশাকে অবস্থান করতে দেখা গেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা