সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে ডিমের ডজন ৪০০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে হঠাৎ করেই আকাশ ছুঁয়েছে খাদ্যপণ্যের দাম। সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো। কোথাও কোথাও এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৪০০ রুপিতে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সূত্রে, রোববার (১৪ জানুয়ারি) লাহোরের বাজারগুলোতে প্রতি ডজন (১২টি) ডিম বিক্রি হয়েছে ৪০০ রুপিতে। আর মুরগির দাম উঠেছে কেজিপ্রতি ৬১৫ রুপিতে।

পেঁয়াজের দামও বেড়েছে। পাকিস্তান সরকার পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৭৫ রুপি বেঁধে দিলেও মানা হচ্ছে না সেই আদেশ।

সূত্র জানিয়েছে, লাহোরের বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৫০ রুপিতে।

গত মাসে দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) জাতীয় বাজার তদারকি কমিটিকে প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং মজুদ ও মুনাফাবৃত্তি রোধ করার নির্দেশ দিয়েছিল।

কিন্তু মাঠপর্যায়ে সেই আদেশ ও সরকার নির্ধারিত বাজারদর কার্যকর করতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন।

সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন কেবল অভিজাত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ। এর ফলে অর্থনীতির বিভিন্ন সূচকে দেশটি ক্রমাগত পিছিয়ে পড়ছে।

প্রসঙ্গত, পিডিএম এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে দক্ষিণ এশীয় দেশটির মোট ঋণ বেড়েছে ১২ দশমিক ৪৩০ ট্রিলিয়ন রুপি। এই সময়ে তাদের সামগ্রিক ঋণের বোঝা বেড়েছে ৬৩ দশমিক ৩৯০ ট্রিলিয়ন রুপি, যার মধ্যে দেশীয় ঋণ ৪০ দশমিক ৯৫৬ ট্রিলিয়ন রুপি এবং বিদেশি ঋণ ২২ দশমিক ৪৩৪ ট্রিলিয়ন রুপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা