সংগৃহীত
আন্তর্জাতিক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের হুঁশিয়ারি

পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক    

ভারত ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে পাকিস্তানকে কেবল ‘ট্রেলার’ দেখানো হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, “অপারেশন সিঁদুরে ‘ব্রাহ্মোস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানকে ‘রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়েছে’। এই অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে।”

রাজনাথ সিং আরো বলেন, বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময়। যদি তাদের আচরণে উন্নতি হয়, তাহলে ভালো; নাহলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে।

শুক্রবার (১৬ মে) গুজরাটের ভুজ এয়ার ফোর্স স্টেশনে বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

এদিকে, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অনুরোধ করেছে যে, তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করে। ভারতের দাবি, ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদী অবকাঠামোতে ব্যয় করতে পারে।

ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতির মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত।

আর প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতের কৌশলগত অবস্থান এখন আরো আক্রমণাত্মক। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা