সংগৃহিত
বিনোদন

পরীর শৈশবের মুগ্ধতা শাবনূর

বিনোদন ডেস্ক: গত শুক্রবার এফডিসিতে ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে তারকাদের হাট বসেছিল। এই নির্বাচনকে ঘিরে নতুন পুরনোদের মিলনমেলায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছিল।

বিশেষ করে গেল কয়েক বছর ধরে যাদের এফডিসিতে দেখা যায়নি, এদিন তারাও উপস্থিত হয়েছিলেন ভোট দিতে কিংবা পছন্দের প্রার্থীর হয়ে ভোট চাইতে। তাদেরই একজন চিত্রনায়িকা শাবনূর।

বহুদিন পরে শিল্পী সমিতির নির্বাচনে দেখা মিলেছে তার। যেখানে তাকে পেয়ে খুশি হয়েছেন বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীরা। বিশেষ করে চিত্রনায়িকা নায়িকা পরীমণি যেন একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাবনূরকে কাছে পেয়ে।

শাবনূরের সাথে শিল্পী সমিতির নির্বাচন দিনের বেশকিছু স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরী। যেখানে ফুটে উঠেছে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চিত্র ও উচ্ছ্বাসের কথা।

ছবিগুলো প্রকাশ করে শাবনূরকে শৈশবের মুগ্ধতা আখ্যা দিয়ে পরী লিখেছেন, ‘একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।’

পরীর শেয়ার করা ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন এই দুই নায়িকার ভক্তরাও। কেউ কেউ বলেছেন শাবনূর ছিলেন তার সময়ের স্টার, অন্যদিকে পরীমণি বর্তমান সময়ের স্টার। কেউ কেউ শাবনূরকে বাংলা সিনেমার শেষ সুপারস্টার নায়িকা বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। দুই বছরের জন্য এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগ, গ্রেপ্তার জামায়াত নেতা

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা