সংগৃহিত
বাণিজ্য

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান আফজাল করিম

নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংক পিএলসি’র চেয়্যারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম।

তিনি বাংলাদেশ ব্যাংকের ৩১ জানুয়ারির বিআরপিডির সূত্র ডিএ/২০২৪-৯৯৮ অনুসারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও ও এমডি হিসেবে যোগদানের আগে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসিতে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।

এছাড়াও আফজাল করিম বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের মধ্য থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

যুক্তরাজ্য-ডেনমার্ক জোটে যোগ দিতে কানাডার আবেদন

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিত...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা