সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ধরা ৪৪ কেজির বাঘাইর, ৪৮ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। পরে মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে জেলে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন মমিন।

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জেলে মমিন বলেন, জামালপুরের আদর আলী, সাজল, আমির হামজা ও আমি মিলে পদ্মায় জাল ফেলি। এক পর্যায়ে আমার জালে বাঘাইরটি ধরা পড়ে। পরে মাছটি আরিচা আড়তে এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করি।

জেলে আদর আলী বলেন, মাছটি উপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে খুশি লাগে।

আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছেন।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। মাছের জন্য প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তারপরও মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ ও বাঘাইর ধরা পড়ে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা