বিনোদন
পেলেন ট্রাব অ্যাওয়ার্ড

নাট্য নির্মাতা পলাশ মণি দাসের সাফল্য

বিনোদন প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ডে ভূষিত হলেন এই সময়ের তরুণ নাট্য নির্মাতা পলাশ মণি দাস। সম্প্রতি রাজধানীর শাহবাগের হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে ট্র্যাব ও স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং ‘স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এই সম্মাননায় ভূষিত হোন। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। সংস্কৃতি অঙ্গনে অবদানস্বরূপ এবছর শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারে ভূষিত হন পরিচালক পলাশ মণি দাস। এ সময় তার হাতে পুরষ্কার তুলে দেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ ছাড়া অন্যান্য গুণী ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। ট্রাবের উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিউদ্দীন মহারাজ এমপি, সাবেক আইজিপি-একেএম শহীদুল হক, রাজউকের চেয়ারম্যান আনিসুর রহমান মিঞা, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিটিভির মহা পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, নন্দন পার্ক লিমিটেডের চেয়ারম্যান বিলাল হক, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, কবি ও সাংবাদিক রাজু আলীম প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সম্মাননা প্রসঙ্গে পলাশ মণি দাস বলেন, যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা