ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। ফ্যাসিষ্টদের বানানো সংবিধান যা কিনা রাষ্ট্র ব্যবস্থা কর্তৃত্ববাদী ফ্যাসিষ্টদের উপযোগী করে বানানো, তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহ, আইনকানুন সবকিছু মানুষের উপযোগী বদলাতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ৭২' এর সংবিধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২' এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধান বদলাতে হবে।

তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।

গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্র কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা