সারাদেশ

দৃষ্টিপ্রতিবন্ধি বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টপ্রতিবন্ধি হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যার অভিযোগে নিহতের ছেলে মামুন দেওয়ানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার ২০ দিন পর রবিবার রাতে (২৯ জুন) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১১ জুন সন্ধ্যায় রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় বসতঘরের সামনে বৃদ্ধ হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে তারই মাদকাসক্ত ছেলে মামুন। ঘটনার পরদিন নিহতের বড় ছেলে শাহ আলম (৪৫) বাদী হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেন।

এলাকাবাসী জানায়, হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। হযরত আলীর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মামুন সবার ছোট। গত পাঁচ বছর ধরে মামুন মাদকাসক্ত।

গত ১১ মে সন্ধায় মামুন তার বাবা হযরত আলীর সঙ্গে টাকা ও খাবার নিয়ে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বসতঘরের সামনে ছেলে মামুন ধারালো দা দিয়ে মাথার ডান দিকের অংশে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলেই কৃষক হযরত আলীর মৃত্যু হয়। এ সময় পরিবারের শিশু সদস্য নাতিন এগিয়ে আসলে চিৎকার দিলে তাকেও ধাওয়া করে। মামুনকে আটকের চেষ্টা করা হলে তিনি দ্রুত দা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, রোববার রাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রায়পুর থানা পুলিশের ওসি বলেন, ‘হত্যা মামলার আসামিকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা