সংগৃহীত
খেলা

দুপুরে জরুরি সভায় বসছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালনা পর্ষদের এই সভায় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি, অধিনায়কত্বে আসছেন কে আর নির্বাচকের শূন্য পদে বসবেন কে— এসব উত্তর পাওয়া যেতে পারে। দুপুর ১২টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে বসবে এই সভা।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই সংস্করণে এখনো কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি। এ ছাড়া শান্ত বাকি দুই সংস্করণে অধিনায়ক থাকবেন কিনা তাও নিশ্চিত হওয়ার বিষয় আছে। শোনা যাচ্ছে, ছোট ফরম্যাটে লিটন দাস পেতে পারেন নেতৃত্ব। টি-টোয়েন্টিতে আলোচনায় তাসকিন আহমেদও।

সভার আলোচ্য বিষয়ের মধ্যে আছে— নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নির্বাচক হান্নান সরকার চলে যাওয়ায় তার স্থানে নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও প্রধান কোচকে নিয়ে সিদ্ধান্ত।

বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন। এ ছাড়া সভায় আলোচনা হবে পিএসএল খেলতে অনাপত্তিপত্র চাওয়া রিশাদ হোসেন, লিটন দাস ও নাহিদ রানাদের কাকে কবে থেকে অনুমতি দেওয়া হবে, এসব।

বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগাভাগির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। আলোচনা হবে প্রধান কোচ সিমন্সকে নিয়ে। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিলো বিসিবির। ধারণা করা হচ্ছে, টাইগারদের কোচিংয়ে তাকে অনেক দিনের জন্য রেখে দেবে বোর্ড।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা