দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

দিনাজপুরে লিচুর মৌসুমের প্রস্তুতি তুঙ্গে; ফলন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে লিচু মৌসুম শুরু হতে যাচ্ছে। গাছে ঝুলছে লিচুর গুটি, আর মাত্র দুই সপ্তাহ পর লাল-গোলাপি টসটসে লিচু বাজারে আসবে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকলেও এবার লিচুর ফলন জাতভেদে কিছুটা কম হবে বলে জানিয়েছেন লিচু চাষীরা।

মাদ্রাজী জাতের লিচুতে ফলন ভালো হলেও বোম্বাই জাত নিয়ে হতাশ চাষীরা। বিরল উপজেলার লিচু চাষী ফিরিজুল ইসলাম বলেন, বোম্বাই লিচুর ফলন ৪০ শতাংশ কম। তবে মাদ্রাজী লিচুর দাম ভালো পাব বলে আশা করছি। গতবছর প্রতি হাজার লিচু ২২০০ টাকায় বিক্রি করেছি। এবারও বাজার ভালো যাবে।

জেলার ৫,৫২০ হেক্টর জমিতে ৯,৯৮টি বাগানে লিচু চাষ হচ্ছে। সবচেয়ে বেশি বাগান বিরল উপজেলায়। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪,৬২৮ মেট্রিক টন।

দিনাজপুরে মাদ্রাজী, বেদানা, হাড়িয়া বেদানা, বোম্বাই, চায়না থ্রি, চায়না টু, কাঁঠালি এবং মোজাফফরি জাতের লিচু চাষ হয়। মাদ্রাজী ও বোম্বাই লিচু বেশি জনপ্রিয়। তবে চাষীরা বলছেন, লিচুর বৈশিষ্ট্যের কারণে প্রতি বছর একইরকম ফলন হয় না।

বিগত ১২ দিনে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় চাষীদের সেচের প্রয়োজন কমেছে। বিরল উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, তাপমাত্রা কম থাকায় পোকার আক্রমণ ও ঝরে পড়ার হার কম। আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকলে লিচুর আকার বড় হবে এবং মিষ্টি বাড়বে।

বিগত দুই বছরে দিনাজপুর থেকে ফ্রান্স, নেদারল্যান্ড এবং ইংল্যান্ডে ৪০ হাজার পিচ লিচু রপ্তানি হয়েছে। এতে কৃষকদের যত্ন এবং পরিচর্যা বিষয়ে সচেতনতা বেড়েছে।

লিচু ব্যবসায়ী শাহীন আলম বলেন, বর্তমান বাজার ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। শহরের কালিতলা এলাকায় বসা বাজারটি যানজট সৃষ্টি করে। এটি গোর-এ-শহীদ মাঠে স্থানান্তর করলে ট্রাক প্রবেশ সহজ হবে এবং চাষীরা সঠিকভাবে লিচু বিক্রি করতে পারবেন।

আগামী ১০-১৫ মে মাদ্রাজী লিচুর মাধ্যমে মৌসুম শুরু হবে। এর পর পর্যায়ক্রমে বোম্বাই, বেদানা, চায়না থ্রি এবং সবশেষে হাড়িয়া বেদানা, কাঁঠালি ও মোজাফফরি বাজারে আসবে। চাষী ও ব্যবসায়ীরা জানান, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবার লিচুর মৌসুমে হাসিমুখ থাকবে সবার।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা