ছবি-সংগৃহীত
রাজনীতি

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নিজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি নিজেই। এ ব্যবস্থাকে পুর্নবহালের কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনতে ২০০১ ও ২০০৬ এর পরিস্থিতির পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না।

বিএনপির আন্দোলন ও সমাবেশ প্রসঙ্গে তিনি জানান, ১০ ডিসেম্বর বিএনপির যে পরিণতি হয়েছিল, ২৮ অক্টোবরও দলটির কর্মসূচির সেই পরিণতি হবে। তাদের ১০ ডিসেম্বর যেতে হয়েছিল গোলাপবাগের গরুর হাটে, এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয়।

সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন। তারা সত্য কথা বলার মানসিকতা হারিয়ে ফেলেছেন। তাদের শুভবোধ নেই।

তিনি আরও জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই অসাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন। প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসব, পূজা ও ধর্মীয় কাজে তাদের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন।

সবশেষে বলেন, যারা মন্দিরে হামলা ও ভাঙচুর করে তাদের কোনো ধর্মীয় মূল্যবোধ নেই। তারা দুর্বৃত্ত, কোনো দল নেই তাদের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা