সংগৃহীত
রাজনীতি

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করেছে বিএনপি। রাজধানীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তো এখন রাষ্ট্রপতি নাই। নাই মানে? সংবিধানে নিয়ম আছে, রাষ্ট্রপতি যদি বাইরে যান, তাহলে কাউকে দায়িত্ব দিতে হবে। এখন কাউকে দায়িত্ব দেয়া হয়নি। মানে এখন এই রাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি নেই। অর্থাৎ ওইখানেও তারা (আ. লীগ সরকার) সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, তারা সংবিধানকে পুরোপুরি লঙ্ঘন করছেন। এরা মুখে সংবিধানের কথা বলে, কিন্তু সংবিধানের মূল বিষয়গুলো সংশোধন করে তারা ধ্বংস করে দিয়েছে। তারা সংবিধানের এক-তৃতীয়াংশ একজন ব্যক্তি ও একটি পরিবারের জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছেন।

তিনি বলেন, এ লড়াই বিএনপির লড়াই নয়। আমি এই কথা বারবার বলি এ লড়াই ১৮ কোটি মানুষের লড়াই, এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদের অধিকার রক্ষার লড়াই। ভোট দিতে পারি না, ৫ বছর পর একদিন আমি আপনার দেশের রাজা হয়ে যাই, এটা বাস্তব। ওই একটা দিন ভোট দিতে পারি, সেদিনই আমি রাজা হই। সেদিন আমি আমার ইচ্ছেমতো ভোট দিতে পারবো। এটার জন্য সংবিধান আছে। কিন্তু ওরা সে ব্যবস্থাটাও পুরোপুরি লুট করে নিয়ে গেছে।

মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, পূজার ছুটিতে সিদ্ধান্ত নিন সেইফ এক্সিট নেবেন নাকি জনগণের প্রতিরোধের মুখে বিদায় নিবেন। মামলা দিয়ে, হামলা করে পতন ঠেকানো যাবে না। এটা যত তাড়াতাড়ি বুঝবে, ততই সেইফ এক্সিট পাবে।

আয়োজিত সমাবেশে বক্তব্যের শেষ দিকে তিনি দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ আংশিক কর্মসূচি ঘোষণা করছি… ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে।

২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামবো না। টানা কর্মসূচি চলবে। অনেক বাধা বিপত্তি আসবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাবো আমরা।

বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশ যৌথভাবে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা