ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত সাত দিনে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে মারা গেছেন ৭৯ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৮৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৪ জন। এ ছাড়া খুলনায় ২৫২ জন, বরিশালে ২২১ জন, চট্টগ্রামে ১৯২ জন, রাজশাহীতে ১০২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রংপুরে ৩৫ জন, সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

যুক্তরাজ্য-ডেনমার্ক জোটে যোগ দিতে কানাডার আবেদন

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিত...

অপরাধ তদন্তে এপিবিএনের সাইবার টিম

দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্তের...

লাহোর হাইকোর্টে ধাক্কা খেলেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্স...

দুই পরাশক্তির শীর্ষ বৈঠকের যত হিসাব-নিকাশ

মার্কিন সামরিক বাহিনীর বর্ণিল মহড়া এবং হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা